April 7, 2026, 10:13 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতের বিহারের এক যুবককে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন অপহরণকারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের বিহারে হাইস্কুলে সদ্যই চাকরি পাওয়া এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গেছে কয়েকজন অপহরণকারী। এরপর এক অপহরণকারীর মেয়ের সঙ্গে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে পড়ানো হয়েছে ওই যুবকের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বুধবার বিহারের বৈশালী বিভাগে এ ঘটনা ঘটে।

ওই দিন বৈশালীতে অবস্থিত উতক্রোমিত মধ্যবিদ্যালয়ে যায় চার অপরহরণকারী। সেখান থেকে নতুন শিক্ষক হিসেবে যোগ দেওয়া গৌতম কুমার নামের এক যুবককে অপহরণ করে নিয়ে যায় তারা। এরপর রাজেস রায় নামের এক অপহরণকারীর মেয়ের সঙ্গে তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। বিয়ে পড়ানোর সময় তার মাথায় অস্ত্র ঠেকানো হয়।

অপহরণের ব্যাপারে জানতে পেরে গৌতম কুমারের পরিবারের সদস্যরা পথ আটকে দিয়ে প্রতিবাদ জানান। এরপর পুলিশের দারস্থ হন তারা। ওই অপহরণকারীদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ বুধবার রাতেই অপহরণ করে নিয়ে যাওয়া স্কুল শিক্ষককে খুঁজে বের করতে অভিযানে নামে।

এনডিটিভি জানিয়েছে, বিহারে অবিবাহিত ভালো চাকরি পাওয়া যুবকদের অপহরণ করে অস্ত্রের মুখে বিয়ে করতে বাধ্য করার ঘটনা এর আগেও ঘটেছে।

কয়েক বছর আগে ভিনোদ কুমার নামের ২৯ বছর বয়সী এক যুবককে অপহরণ করে এমন জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছিল। বিনোদ ওই সময় বোকারো স্টিল প্ল্যান্টের ম্যানেজার হিসেবে কাজ করতেন। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page