August 13, 2026, 9:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত যশোরের হরিদাসপুর-বেনাপোল দিয়ে তিন বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠাল ভারত যশোর-চৌগাছা সড়কে অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সোহাগ আটক মাগুরা সদর পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ সহকর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা ঝিনাইদহের মহেশপুরে ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের জন্মশত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন হাসানুল হক  ইনু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তিকে রাজনীতি ও রাষ্ট্রীয় অঙ্গন থেকে বিতাড়িত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনৈতিক ঐক্যকে আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

মুক্তিযোদ্ধা দিবস (১ ডিসেম্বর) উপলক্ষ্যে সকাল ১১টায় শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে ইনু বলেন, “বঙ্গবন্ধুকে হত্যা করে সামরিক শাসকদের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাষ্ট্র ও রাজনীতিতে ফিরে এসে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে শুরু করে। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী দেশী-বিদেশী শক্তির সেই যুদ্ধ এখনও চলছে। নির্বাচন বানচাল করতে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে।

আগুনসন্ত্রাসীদের মোকাবেলা করে যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে সকল ধরনের বিভ্রান্তি পরিহার করে বাংলাদেশ বিরোধী শক্তি, বাংলাদেশ রাষ্ট্রের জন্মশত্রুদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যুদ্ধ প্রস্তুতিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আত্মপ্রসাদ, আত্মতৃপ্তি, আত্মঅহংকার, সংকীর্ণতায় ভোগা চরম আত্মঘাতী।

এসময় জাসদের সহ-সভাপতি নুরুল আখতার, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননীসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষ্যে সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা কমান্ড, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মুক্তিযোদ্ধা সংগঠন।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page