March 10, 2026, 6:59 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বেড়ে ১ হাজার ৪০৪ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বাড়ার পর এখন ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৪০৪ টাকায়।

রবিবার বিকেল তিনটায় নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা থেকেই কার্যকর হবে এই দাম।

এছাড়াও ভোক্তাপর্যায়ে বোতলজাতকৃত ৫.৫ কেজি এলপিজির দাম ৬৪৪ টাকা, ১২.৫ কেজি এক হাজার ৪৬৩ টাকা, ১৫ কেজি এক হাজার ৭৫৫ টাকা, ১৬ কেজি এক হাজার ৮৭২ টাকা, ১৮ কেজি দুই হাজার ১০৭ টাকা, ২০ কেজি দুই হাজার ৩৪০ টাকা, ২২ কেজি দুই হাজার ৫৭৫ টাকা, ২৫ কেজি দুই হাজার ৯২৬ টাকা, ৩০ কেজি তিন হাজার ৫৫১ টাকা, ৩৩ কেজি তিন হাজার ৮৬২ টাকা, ৩৫ কেজি চার হাজার ৯৬ টাকা এবং ৪৫ কেজির বেতলজাতকৃত এলপিজির দাম পাঁচ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৭ টাকা দুই পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৩ টাকা ২০ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এদিকে মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৪ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এর আগে, বিইআরসি নভেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছরের জুলাইয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সর্বনিম্ন ৯৯৯ টাকা ছিল।

এরপর থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে দাম; সেপ্টেম্বরে ১ হাজার ২৮৪ টাকা এবং অক্টোবরে ১ হাজার ৩৬৩ টাকায় পৌঁছায় ১২ কেজির সিলিন্ডার।

২০২১ সালের ১২ এপ্রিল পর্যন্ত, কোম্পানিগুলোর দ্বারা নির্ধারিত হতো এলপিজির দাম।

তবে এলপিজির দাম আমদানির ওপর নির্ভরশীল হওয়ায়, পরে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত মূল্যের ভিত্তিতে কর্তৃপক্ষ এর দাম নির্ধারণ করবে বলে ঘোষণা দেয় সরকার।

সরকারি ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে দাম বাড়লে ভিত্তিমূল্য বাড়বে। ওই ঘোষণার পর থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করছে বিইআরসি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page