September 30, 2026, 2:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে ওসিদের বদলির সিদ্ধান্তের কারণ : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছেন, তারা হয়তো কারও প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা। আমার কিন্তু নয়, তাদের কথা। সেজন্যই তারা ওসিদেরকে বদলির কথা বলেছেন।’

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। নির্বাচনের কার্যকলাপ শুরু হওয়ার পর আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই ইসির ওপরে ন্যস্ত থাকে। প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আছেন, তারা হয়তো কারও প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা, আমার কিন্তু নয়।’

তিনি বলেন, ‘তাদের কথা, সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা যথারীতি বদলি হবেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপি- জামায়াত অবরোধ-হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। তাদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘বিএনপি বুঝে ফেলেছে নির্বাচনে আর আসতে পারবে না। নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে। নাশকতাকারীদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি।’

আজকের বাংলা তারিখ



Our Like Page