May 6, 2026, 9:55 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

গত নভেম্বরে দেশব্যাপী বিজিবি’র অভিযানে ১৮৩ কোটি ৯৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নভেম্বর-২০২৩ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৮৩ কোটি ৯৮ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ, ৮ কেজি ২৮০ গ্রাম রূপা, ১,৪১,৯১৪টি কসমেটিক্স সামগ্রী, ২,৫৫৮টি ইমিটেশন গহনা, ১৬,৬৩৫টি শাড়ী, ২০,৪৫৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরী পোশাক, ৩,৪১৩ ঘনফুট কাঠ, ২,৯৪৩ কেজি চা পাতা, ২,০৯,৯৯৭ কেজি কয়লা, ২০০ ঘনফুট পাথর, ৯টি কষ্টি পাথরের মূর্তি, ৭টি ট্রাক, ৬টি পিকআপ, ১টি কাভার্ড ভ্যান, ৩০টি সিএনজি/ইজিবাইক এবং ৬০টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বিভিন্ন প্রকার গান, ৪টি ম্যাগাজিন, ৯টি ককটেল এবং ১৩৬ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৪,৭৭,৯০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৫৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪৬ কেজি ৩৪২ গ্রাম হেরোইন, ১১,২২৬ বোতল ফেনসিডিল, ২৬,৫৮৮ বোতল বিদেশী মদ, ৩,৩৩৬ লিটার বাংলা মদ, ৪,৮০০ ক্যান বিয়ার, ১,৯৫৫ কেজি গাঁজা, ৮৬,৭৪৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৩,৮৫৫টি নেশাজাতীয় ইনজেকশন, ৬,১৫৫ বোতল ইস্কাফ সিরাপ, ৩ কেজি ৭৮৫ গ্রাম কোকেন, ১,৬৯৬বোতল এমকেডিল/কফিডিল, ১,২৩০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২৯,১৪,৯৯৯ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ৫৯৫ প্যাকেট কিটনাশক এবং ১৪,৫৭২টি অন্যান্য ট্যাবলেট ।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৮ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২০ জন বাংলাদেশী নাগরিক, ০২ জন ভারতীয় নাগরিক এবং ১৫০ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page