October 1, 2026, 6:01 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপির অবরোধে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নবম দফায় বিএনপির ডাকা অবরোধে স্বাভাবিক রয়েছে রাজধানীর যান চলাচল। সোমবার সকাল ৭টা থেকেই রাজধানীর প্রতিটি রুটেই চলাচল করতে দেখা গেছে সব ধরনের গণপরিবহন।

সরেজমিনে দেখা গেছে, সকালে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় গণপরিবহনে ছিল যাত্রীদের উপচে পরা ভির। এছারাও সকাল সাড়ে ৭টার দিকে এই এলাকার কাজলা, শনিরআখড়া, ধোলাইপার ও সায়দাবাদ রুটে ছিল তীব্র যানজট।

বাসে চড়ে যাত্রাবাড়ী থেকে গুলিস্তান আসা যাত্রী শাকিল আহম্মেদ বলেন, ‘সকাল ৮টায় বাসে রওনা দিয়া গুলিস্তান আইছি ৯টায়। ১০ মিনিটের রাস্তা জ্যামে ১ ঘন্টা লাইগা গেছে।’

এদিকে দুপুর ১টার দিকেও গুলিস্তান, পল্টন কাকরাইল, সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড, মৎস্য ভবন মোড়েও যানযটের চিত্র উঠে এসেছে।

গাজীপুর রুটে চলাচলকারী ভিআইপি পরিবহনের বাসচালক সবুজ মিয়া বলেন,‘ বেশ কয়েকদিন যাবত রাস্তায় বিএনপির অবরোধের তেমন কোন প্রভাব পরেনি।’ জীবিকার তাগিদে সবাই রাস্তায় বাস নামাচ্ছেন বলেও জানান তিনি।

মতিঝিলে রুটে চলাচলকারী দিশারী পরিবহনের অপর এক চালক বলেন, ‘সড়কে যাত্রীদের যেমন চাপ আছে তেমন পরিবহনও আছে। দুপুরে ও রাতে আমরা একটু ভয়ে থাকি কারন এই সময়ে মাঝে মধ্যে গাড়িতে আগুন দেয় দুর্বিত্তরা।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page