September 30, 2026, 4:03 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানালো যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নির্বাচন দেখতে চায় বলে যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহ্বান জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, সরকার নজিরবিহীন উপায়ে বিরোধী দলের ২০ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করে নির্বাচন করতে যাচ্ছে। পুলিশ হেফাজতে মৃত্যু বাড়ছে। গত ছয় দিনে বিরোধী তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের না জানিয়ে বিরোধী অনেক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপিসহ অনেক দল নির্বাচন বয়কট করেছে- এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মতামত কী?

বাড়িতে বিরোধী নেতাকর্মীদের না পেয়ে তাঁদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। নিজেদের বিজয় নিশ্চিত করতে নতুন করে কিংস পার্টি তৈরি করে তাদের নির্বাচনে আনছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ বেশির ভাগ বড় দল নির্বাচন বর্জন করছে। এ অবস্থায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কীভাবে মূল্যায়ন করছে মার্কিন সরকার?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি নির্বাচনের ফল নিয়ে কোনো অনুমান করতে যাচ্ছি না। আমরা আগে বহুবার বলেছি, এখনো বলব, আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্য অংশীজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব। বাংলাদেশের জনগণের কল্যাণে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করার ব্যাপারে আহ্বান জানিয়ে যাব।’

আজকের বাংলা তারিখ



Our Like Page