August 17, 2026, 1:04 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

সাম্প্রতিক সময়ে বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাম্প্রতিক সময়ে বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

গত এক মাসে কতজন বিএনপি নেতাকর্মী আটক হয়েছেন? বলা হচ্ছে তাদের অনেকেই কারাগারে মারা গেছেন। এছাড়া মুখোশপরা বাহিনীও বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করছে। এ অবস্থায় মানবাধিকার পরিস্থিতি আপনি কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি কি ভুলে গেছেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে আমাদের ২১ হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে। আমাদের বিরুদ্ধে ২৫ হাজার ভুয়া মামলা দায়ের করেছিল। যেগুলোর কোনো অস্তিত্ব ছিল না। সেগুলো আপনারা কি ভুলে গেছেন।

তিনি বলেন, ২৩ জুলাই থেকে আজকের তারিখ পর্যন্ত দৈনিক গড় গ্রেফতার হলো ১৯৫৬ জন। আর প্রতিদিন প্রায় সমান সংখ্যকই জামিন পাচ্ছেন। আমি মনে করি, যারা অপরাধ করেছেন, তারাই গ্রেফতার হয়েছেন। বিনা অপরাধে বিনা পরোয়ানায় আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আপনি সে প্রমাণ অবশ্যই দিতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতা বা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের আমেজ ও উৎসব শুরু হয়ে গেছে।

তিনি বলেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। এরই মধ্যে নিবন্ধিত ২৯টি দল, বেশির ভাগ দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনের আমেজ, একটা উৎসব শুরু হয়ে গিয়েছে। কাজেই এখানে কেউ নাশকতা করবে, এটা কেউ চায় না।

বিএনপির সমালোচনা করে আসাদুজ্জামান খান বলেন, যে দলটি নাশকতা করছে, এটা তাদের প্র্যাকটিস, তারা সুনিশ্চিত নির্বাচনে পরাজয় জেনেই ভিন্ন পন্থায় নির্বাচনকে প্রতিহত করার জন্য একটা অগণতান্ত্রিক উপায় শুরু করেছে।

আসাদুজ্জামান খান বলেন, আমরা মনে করি, আমাদের নির্বাচনের বাইরে আর কোনো কিছু নেই। যার মাধ্যমে তারা (বিএনপি) ক্ষমতা বদলাতে পারে। ক্ষমতায় আসতে হলে তাদের নির্বাচনে আসতে হবে। এটিই হলো সহজ পন্থা।

নাশকতার কারণে নির্বাচন বন্ধ থাকবে না জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই। বর্বরতা, নিষ্ঠুরতা থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। সেজন্য নিরাপত্তা বাহিনী যথাযথ কাজটি করছে। নাশকতার কারণে বা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।

চলমান রাজনৈতিক সহিংসতা কেন বন্ধ করা যাচ্ছে না, জানতে চাইলে মন্ত্রী বলেন, পুরোপুরি অবশ্যই বন্ধ হবে। এর আগে ৯০ দিন করে বন্ধ করেছে। এবারও তাদের নেতাদের বোধোদয় হবে এবং বন্ধ করে দেবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page