April 22, 2026, 9:10 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

স্বতন্ত্র প্রার্থী হতে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের বিধান চ্যালেঞ্জের রিট ফেরত দিয়েছেন হাইকোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এক শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট ফেরত দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি আজ ফেরত দেন।
রিটকারী আইনজীবী ইউসুফ আলী সাংবাদিকদের জানান, এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে একটি রিট মামলায় ইতিপূর্বে রায় দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার। তিনি এ কারণে এই মামলা শুনবেন না। অন্য বেঞ্চে আবার রিট আবেদনটি উপস্থাপন করা হবে বলে জানান এ আইনজীবী।
সুপ্রিমকোর্টের আইনজীবী মো. রায়হান কাওসার আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি গতকাল দাখিল করেন। রিটে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২(৩ক)(ক) বিধানের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। আইনসচিব ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২(৩ক)(ক) বিধান অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী ইতিপূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে ওই তালিকা দেয়ার প্রয়োজন হবে না।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভোটারের গোপনীয়তা রক্ষা করতে হবে। ভোটার কোন প্রার্থীকে ভোট দেবেন বা দেবেন না, এটি একান্তই তার চিন্তা ও মতপ্রকাশের অধিকার বলে মনে করেন রিটের পক্ষের আইনজীবী।
তিনি বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এই নিশ্চয়তা দিয়েছে। আরপিও-এর ১২(৩ক)(ক) বিধানের কারণে ভোটারের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণœ হচ্ছে। কারণ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দাখিল করতে হচ্ছে। বিধানটি সংবিধানের ২৭, ৩১ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে রিটে দাবী করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page