October 1, 2026, 1:37 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

অগ্নি সন্ত্রাস থেকে থেকে বাস রক্ষা করে পুরস্কার পেলেন ৩ পুলিশ সদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচিতে দুর্বৃত্তের দেওয়া আগুন থেকে একটি বাস রক্ষা করায় ট্রাফিক রমনা বিভাগের তিন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

ট্রাফিক-শাহবাগ জোনের সার্জেন্ট মো. জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মো. মজিবর রহমানের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপি কমিশনার তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-রমনা বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন ও সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম।

শুক্রবার (৮ ডিসেম্বর) ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন জানান, প্রতিদিনের মতো গত ২০ নভেম্বর ট্রাফিক-শাহবাগ জোনের সার্জেন্ট মো. জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মো. মজিবর রহমান ইউবিএল ক্রসিংয়ে এলাকায় ডিউটিতে ছিলেন। ইউবিএল ক্রসিংয়ে সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তানজিল পরিবহনের একটি বাসের আগুন দেয়।

এ সময় সার্জেন্ট জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মজিবর রহমান সাহসিকতার সঙ্গে দ্রুত আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় দোকান থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটি বড় ধরনের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাদের এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাদের পুরস্কৃত করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page