February 16, 2026, 11:56 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা ; টিআইবির প্রতিবেদন তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ নির্বাচন পরবর্তী ১১ দলীয় জোটের প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি আজ আইজিপির পদত্যাগের খবর সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স মুকুলে ভরে উঠছে রাজশাহীর আমবাগান ;  ভালো ফলনের আশা টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে জামায়াত-শিবির কর্মীরা খুলনায় পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন টাঙ্গাইলে জামায়াতের অফিসে আগুন ; ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা
এইমাত্রপাওয়াঃ

দেশের যত অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে : আমির হোসেন আমু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, গ্রামের প্রতিটা মানুষ শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী। এমন কোনো পরিবার নেই যে শেখ হাসিনা সরকারের সুবিধা ভোগ করে না। তাই এদেশের দাবিদার বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, এদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। পাকিস্তান আমলের পর থেকে এদেশে যা কিছুই হয়েছে তা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন করেছে, অন্য কেউ কিছু করেনি।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি মুক্ত দিবস উপলক্ষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু।

আমু বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করবে। আজ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। কথায় আছে ‘নিয়ত গুণে বরকত’— প্রধানমন্ত্রীর নিয়ত ভালো হওয়ায় আল্লাহ তার সব কাজে বরকত দেন। তাই তিনি সব কাজে সফল হন। কোনো ষড়যন্ত্র, জাতীয়-আন্তর্জাতিক; তাকে দমাতে পারেনি আর পারবেও না। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, আরও যাবে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার (পদাধিকার বলে ভারপ্রাপ্ত) ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page