October 6, 2026, 12:41 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা সেতুতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের একজন হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল চারটার দিকে পদ্মা সেতুর দশ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল চারটার দিকে গোল্ডেন লাইন ও অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সেতুর ওপর কাজ চলমান থাকায় এক লাইনে গাড়ি চলছিল। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এতে বাসের এক হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পদ্মা উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সেতুর ওপর সড়ক ডিভাইডার দিয়ে কাজ চলমান থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল রয়েছে।



Our Like Page