September 14, 2026, 6:26 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪০ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার খুচরা বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে  ৪০ টাকা।

রোববার খুচরা বাজারে দেশীয় মুড়িকাটা যে পেঁয়াজ ১৬০ টাকা কেজি বিক্রি হয়েছে সেই পেঁয়াজ আজ সোমবার ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমতে শুরু করায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।
রাজাবাজারের আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বাসস’কে জানান, গত কয়েকদিন বৃষ্টির কারণে ক্ষেত থেকে কৃষকরা পেঁয়াজ তুলতে না পারায় সংকট দেখা দেয়। এখন নতুন মুড়িকাটা পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি প্রায় ৪০ টাকা। বাজারে পেঁয়াজের সরবরাহ প্রচুর পরিমাণে বেড়েছে, তাই দাম কমে গেছে বলে জানায় স্থানীয় ব্যবসায়ীরা।
পাইকারি বাজারে দেখা যায়, নতুন দেশি পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত দু’দিন আগে বিক্রি হয়েছিল ১৪০ টাকা কেজি দরে। এছাড়া পুরাতন দেশী পেঁয়াজ  বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে, যা গত দু’দিন আগে ছিল পাইকারিতে ১৯০ এবং খুচরায় ২২০ টাকা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page