November 28, 2026, 8:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

১৫ ডিসেম্বর আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন উপলক্ষ্যে আনসার-ভিডিপি কর্মকর্তাদের আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার ৭২ জন আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল বিভাগের পরিচালক এবং সকল জেলার জেলা কমান্ড্যান্টদের দিনব্যাপী প্রশিক্ষণ আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট অনুষ্ঠিত হবে। ওই প্রশিক্ষণে প্রতি বিভাগ হতে একজন পরিচালক এবং প্রতি জেলা থেকে একজন জেলা কমান্ড্যান্ট অংশগ্রহণ করবেন। সকাল ৯টায় প্রশিক্ষণ শুরু হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page