July 31, 2026, 6:27 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন নিয়ে দেশের বাইরের কোনো চাপ নেই : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিদেশি কোনো চাপে নেই। তবে নিজেদের মধ্যেই সুষ্ঠু নির্বাচন করার চাপ আছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই—এটা আমাদের চাপ। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। বহির্বিশ্বও চায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরাও এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা নিজেদের চাপে আছি।’

নির্বাচনী কার্যক্রমকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি আরও বলেন, ‌‘জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। জনগণের রায় আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কিছু আমাদের চ্যালেঞ্জ নয়।’

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট নয়। কারণ যুক্তরাষ্ট্রও জ্বালাও-পোড়াও চায় না। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা, যুক্তরাষ্ট্র তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তাদের কাছ থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো পার্থক্য নেই।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page