July 31, 2026, 6:27 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে থাকবেন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় নির্বাচনী অপরাধ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দিয়েছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এই ৬৫৩ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন অর্থাৎ আগামী ৫-৯ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচদিন দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তা উল্লেখ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১-এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়া স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে আগামী ৭ জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন অর্থাৎ আগামী ৫-৯ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচদিনের জন্য দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (পিও ১৫৫, ১৯৭২)-এর ৮৯/ক ধারায় উল্লিখিত ৭৩ ধারা (২-খ), ৭৪ ধারা (২৪) (গ), (ঘ), (ঙ), (চ), ৭৮ ধারা, ৭৯ ধারা, ৮০ ধারা, ৮১ ধারা, ও ৮২ ধারার অধীন নির্বাচনী অপরাধগুলো দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১৯০ ধারার উপধারা-১-এর অধীনে আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নে নির্মিত দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (পি.ও ১৫৫, ১৯৭২)-এর ৮৯ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত ৬৫৩ সদস্যকে মনোনয়ন দিয়ে নির্বাচন সচিবালয়ে ন্যস্ত করা হলো।

অফিস আদেশটি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে মেনশন করা হয়েছে। এ আদেশের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সব জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা বরাবরে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page