June 19, 2026, 9:47 am
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়া চেইন অব কিলিংয়ের মিশন উদ্বোধন করেন : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭৭ সালে জাপান এয়ার লাইন্সের একটি বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে যে নৃসংস হত্যাকান্ড ঘটানো হয়েছিল, তার বিচার অবশ্যই হওয়া উচিত।
এই হত্যাকান্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের আশ^স্ত করে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘আপনারা এর বিচার পাবেন। কারণ আপনারা আজ যার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অভিভাবকত্বে আছেন, তিনিও আপনাদের মতো একজন ভিকটিম। তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তাদেরকে হত্যার মাধ্যমেই এই চেইন অব কিলিংয়ের উদ্বোধন করেন জিয়াউর রহমান আর খন্দকার মোশতাক।’
গতকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘মায়ের কান্না’ সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান মানুষ হত্যা করে আনন্দ পেতেন। তার স্বভাব ছিল তিনি একজনকে লাগিয়ে দিয়ে অন্যকে হত্যা করতেন। তার কারণ হচ্ছে, ‘তিনি যে অবৈধ পথে ক্ষমতায় এসেছেন, সেই ক্ষমতা ধরে রাখার জন্য এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।’ তিনি মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। কারণ এই মুক্তিযোদ্ধারাই তার সামনা-সামনি এসে বলতে পারবে যে, তুমি এটা কি করছো, এই প্রশ্নের সম্মুখীন তিনি হতে চাননি। বন্ধুকেও তিনি (জিয়াউর রহমান) ছাড়েননি। তার প্রমাণ কর্নেল তাহের। এই কর্নেল তাহের তাকে ৭ নভেম্বর রক্ষা করেছিল। অথচ এর সাত দিনের মধ্যে কর্নেল তাহেরকে তিনি গ্রেপ্তার করেন এবং তাকে ফাঁসি দিয়ে হত্যা করেন।
সংগঠনের আহবায়ক কামরুজ্জামান মিঞা লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ইমিরেটাস প্রফেসর ড. খন্দকার বজলুল হক, দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও  সাধারণ সম্পাদক শেখ আসিফ ওয়ালী ইনান।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page