September 20, 2026, 9:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল অভিমুখী জাহাজে ইয়েমেনের হামলার জের লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইসরাইল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনীর হামলা জোরদার হওয়ায় আরো দু’টি আন্তর্জাতিক শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।

সুইজারল্যান্ড-ভিত্তিক বিশ্বের বৃহত্তম জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান মেডিটেরিনিয়ান শিপিং কোম্পানি বা এমএসসি এবং ফ্রান্সের সিএমএ সিজিএম গতকাল (শনিবার) এ ঘোষণা দিয়েছে।

ওই দুই কোম্পানি এক ঘণ্টার ব্যাবধানে আলাদা আলাদা ঘোষণায় বলেছে, তারা লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালি দিয়ে তাদের সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের মোট বাণিজ্যিক জাহাজের শতকরা ৪০ ভাগকে বাব আল-মান্দাব প্রণালি অতিক্রম করতে হয়।

এমএসসি বলেছে, গত শুক্রবার লোহিত সাগরে তাদের একটি কন্টেইনার জাহাজে হামলা হয়েছে। হামলায় জাহাজের একাংশে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি। অন্যদিকে সিএমএ সিজিএম বলেছে, লোহিত সাগরের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে বলে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে শুক্রবার প্রথমবারের মতো বিশ্বের দু’টি বৃহৎ শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে তাদের পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। ড্যানিশ কোম্পানি মার্স্ক এবং জার্মান কোম্পানি হ্যাপাগ-লয়েড পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লোহিত সাগর থেকে জাহাজ না চালানোর সিদ্ধান্ত জানায়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির পানিসীমা ব্যবহার করে যেসব জাহাজ ইসরাইলি বন্দরগুলোতে পণ্য পরিবহণ করে নিয়ে যাবে সেসব জাহাজে হামলা চালানো হবে। ওই বাহিনী আরো বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যতদিন নির্বিচার গণহত্যা চালিয়ে যাবে ততদিন লোহিত সাগরে ইসরাইল অভিমুখী জাহাজ আক্রান্ত হতে থাকবে।

চারটি আন্তর্জাতিক শিপিং কোম্পানির পক্ষ থেকে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত রাখার ঘটনাকে ইয়েমেন ও ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য বিজয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে এ ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের ওপর গাজা যুদ্ধ বন্ধ করার জন্য চাপ বৃদ্ধি হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page