August 13, 2026, 10:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা হচ্ছেন শেখ হাসিনা : ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর (মাঝে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা হচ্ছেন শেখ হাসিনা এবং ওই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হলো দেশকে স্বৈরশাসক থেকে মুক্ত করা। রবিবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের ৫২ বছরের অর্জন বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।

এম জে আকবর বলেন, ‘আমাদের বিশ্বাস, বাংলাদেশ নিজেদের সমস্যা ও চ্যালেঞ্জ খুব ভালোভাবে নিজেরা মোকাবিলা করতে পারবে। শেখ হাসিনার ঐতিহাসিক অবদান হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া। এর সঙ্গে রয়েছে ক্ষুধামুক্ত বাংলাদেশ। তিনি বাংলাদেশকে একটি সফল গল্প হিসেবে বানাচ্ছেন এবং এর সঙ্গে তিনি বাংলাদেশকে আধুনিক দেশ হিসেবে গড়ে তুলছেন। সেটি আরও বড় চ্যালেঞ্জ।’

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ নিয়ে বিদেশিদের আগ্রহের কারণ হচ্ছে দেশটি গুরুত্বপূর্ণ। যারা ভয় দেখাচ্ছে তারা একটি জিনিস ভুলে যাচ্ছে যে বাংলাদেশ এখন আর ভীতু দেশ নয়। ভয় দেখালেই যে আমি ভয় পাবো, এটি কাজ করবে না।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশকে স্বাধীনতা দেওয়া হয়নি, বরং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা কখনও কেউ ভুলে যাবে না জানিয়ে তিনি বলেন যে ১৯৭৫ সালে নির্মম হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে স্বৈরাশাসন শুরু হয় যা গণতন্ত্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page