September 30, 2026, 7:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড করলে বিএনপিকে খেসারত দিতে হবে : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড করলে বিএনপিকে খেসারত দিতে হবে।

আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ‘কুষ্টিয়ার উন্নয়নে তারুণ্যের প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, কোন জ¦ালাও-পোড়াও করে নির্বাচন বানচাল করা যাবে না। ২০১৩-১৪ সালে বিএনপি আন্দোলনের নামে যে সন্ত্রাসী কর্মকান্ড করেছিল তার খেসারত দিতে হয়েছিল। বিগত দিনের মত এবারও সন্ত্রাসী কর্মকান্ড করলে তাদের দলীয় নেতা কর্মীদের খেসারত দিতে হবে।
‘নির্বাচনের নামে সরকার নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভ্রান্ত রাজনীতির কারণে এখন তারা দিশেহারা। দিশেহারা কোন ব্যক্তি বা গোষ্ঠি কি বলে না বলে সেটি আমলে নেয়ার কিছু নেই। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে দিশেহারা হয়ে গেছে।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারী যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণের রায় নিয়েই শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠিত হবে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।
পরে মাহবুব উল আলম হানিফ রেসিডেনশিয়াল মডেল স্কুল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজু দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page