July 31, 2026, 7:32 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন কমিশনের কর্মচারীদের আট দফা নির্দেশনা দিয়েছে ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশগত, বৈদ্যুতিক, অগ্নি এবং ব্যক্তিগত বা সমষ্টিগত নিরাপত্তার স্বার্থে আউটসোর্সিং ও দৈনিক ভিত্তিতে নির্বাচন কমিশনের কর্মচারীদের কর্মরত অবস্থায় ফেসবুক, ইনস্টাগ্রাম ইউটিউব, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করাসহ আট দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব (চলতি দায়িত্ব) ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনে পরিবেশগত, বৈদ্যুতিক, অগ্নি এবং ব্যক্তিগত বা সমষ্টিগত নিরাপত্তার স্বার্থে আউটসোর্সিং ও দৈনিক ভিত্তিতে কর্মরত অবস্থায় কর্মচারীদেরকে নিম্নবর্ণিত বিশেষ নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হলো।

১. আউটসোর্সিং ও দৈনিক ভিত্তিক এর সব কর্মচারীকে ড্রেস, জুতা, পরিচয়পত্র পরিহিত অবস্থায় সকাল ৮টার আগেই অফিসে উপস্থিত হয়ে নিরাপত্তা কর্মকর্তার কক্ষে (১০১) সংরক্ষিত হাজিরা রেজিস্টারে স্বাক্ষর (ডিজিটাল হাজিয়ার সময় উল্লেখ পূর্বক) দিয়ে নিজ দায়িত্ব প্রাপ্ত ফ্লোরের দায়িত্ব সকাল ৯টার আগে সম্পন্ন করা, ফ্লোরের অবস্থান করা এবং অনুমতি ব্যতীত অফিস ত্যাগ না করা।

বিজ্ঞাপন

২. নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত থাকা অবস্থায় স্মার্ট ফোনে সামাজিক যোগমাধ্যমে (Facebook, Instagram, Youtube, Tiktok) ইত্যাদি ব্যবহার না করা।

৩.নির্বাচন কমিশন সচিবালয় ভবনের বিদ্যুৎ, পানি, অপচয় রোধে সবাইকে সচেষ্ট থাকতে হবে। অকারণে লিফট, এসি, লাইট, ফ্যান ইত্যাদি যাতে না চলে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৪. নির্বাচন কমিশন সচিবালয় ভবনের পরিবেশগত নিরাপত্তার স্বার্থে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সজাগ থেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য কাজ করা। কোথাও কোনোরকম ময়লা দেখা গেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করা, কোথাও কোনো টিস্যু, কাগজ, চকোলেটের খোসা ইত্যাদি পড়ে থাকতে দেখলে সেটা উঠিয়ে ডাস্টবিনে ফেলতে হবে। ডাস্টবিন ব্যতীত কোথায় ময়লা ফেলে রাখা যাবে না।

৫. নির্বাচন কমিশন সচিবালয় বা ফ্লোরে প্রবেশের সময় জুতা ভালোভাবে পাপুশে মুছে ভবনে বা ফ্লোরে প্রবেশ করতে হবে।

৬. কর্মরত অবস্থায় অফিসের শিষ্টাচার বজায় রেখে চলা, সহকর্মীর সঙ্গ অসৌজন্যমূলক আচরণ, ইয়ার্কি, ফাজলামি, আড্ডা দিয়ে অকারণে সময় নষ্ট না করা। প্রদত্ত ড্রেস, জুতা ও পরিচয়পত্র পরিহিত অবস্থায় থাকা।

৭. অফিসে উপস্থিত হয়ে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী অফিস ত্যাগ বা বাহিরে যাওয়ার প্রয়োজন হলে নিরাপত্তা কর্মকর্তার কক্ষে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্টারে সময় উল্লেখ করে বাইরে যেতে হবে এবং পরবর্তীতে অফিসে উপস্থিত হয়ে আগমনের সময় ও স্বাক্ষর করবেন।

৮. অফিসারের সামনে পড়লে দাঁড়িয়ে সম্মান জানানো ও বিনয়ী আচরণ করা, সবার সঙ্গে ব্যবহারে বিনয়ী হওয়া ও হাসি মুখে কথা বলা। নিজের খেয়াল খুশি মতো কাজ না করে অফিস কর্তৃক অর্পিত দায়িত্ব সম্পর্কে মনোযোগী হওয়া। চেইন অব কমান্ডের বিষয়ে নিজে শ্রদ্ধাশীল হওয়া ও অপরকে উৎসাহিত করা। নির্বাচন কমিশন সচিবালয়ের লিফট ব্যবহার না করে তিনতলা ওপরে তিনতলা নিচে ওঠানামা করা ক্ষেত্রে সিঁড়ি যথাসম্ভব ব্যবহার করা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page