April 22, 2026, 4:35 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করবে ৩০৫ সদস্যের মনিটরিং সেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সারাদেশে ভোট পর্যবেক্ষণ করবে ৩০৫ সদস্য বিশিষ্ট মনিটরিং সেল। এক্ষেত্রে নির্বাচন ভবনে থাকবে উচ্চপর্যায়ের ৪১ সদস্যের একটি টিম। আর বাকিরা ৬৬ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দায়িত্ব পালন করবে।

বুধবার (২০ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আগামী ১ জানুয়ারি থেকে টিমের সদস্যরা প্রাথমিক কাজ শুরু করবেন। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে চারজন করে ২৬৪ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচনের যে কোনো পরিস্থিতি প্রতিবেদন একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নির্বাচন ভবনে পাঠাবেন।

তাদের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় মনিটরিং সেল। ইসির স্মার্টকার্ড বা আইডিইএ-২ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্ব এ টিমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা থাকবেন। তারা তাদের স্ব স্ব বাহিনীকে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় দিকনির্দেশনা পাঠাবেন।

মনিটরিং সেলের কার্যপরিধিতে বলা হয়েছে- নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনিটরিং সেল আগামী ২০২৪ সালের ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা পরিচালনা করা হবে।

দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে মাঠ পর্যায়ে যথাসম্ভব যাচাই-বাছাই করা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিতকরণ (১.৫ ঘণ্টা পর পর) এবং জরুরি প্রয়োজনে বিশেষ প্রতিবেদন পাঠাবে। সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি নির্বাচন উপলক্ষে মোতায়েন করা আইনশৃঙ্খলা সদস্যদের সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন। এছাড়া ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করা হবে। বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহন, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে কাজ করা হবে। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের সহায়তায় সংস্থার নিজস্ব যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ইসির নির্দেশনা তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ে নিয়োজিত বাহিনীকে অবহিত করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page