February 13, 2026, 1:24 pm
শিরোনামঃ
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ; ২টি স্থগিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেলেন বিএনপির জিলানী ঝিনাইদহ-৪ আসন ; নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত গোপালগঞ্জের তিন আসনেই জয় পেলেন ধানের শীষের প্রার্থীরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কারাবন্দি ইমরান খানের
এইমাত্রপাওয়াঃ

ইসি কর্মকর্তাদের প্রশিক্ষক হতে লাগবে ঊর্ধ্বতনদের অনুমতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাঠপর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রশিক্ষক হতে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে হবে বলে জানিয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক (জাতীয়) মো. আলা উদ্দিন আল্ মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা ইসির সকল কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ১৯ ডিসেম্বর হতে মাঠপর্যায়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হয়েছে। সারা দেশে একযোগে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ চলবে।’

‘প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের যেসব কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। যাদেরকে প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে, তাদের প্রশিক্ষণে উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে যেসব কর্মকর্তা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য বলা হলো।’

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page