July 31, 2026, 8:35 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কোন রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেয়া তাদের রাজনৈতিক কৌশল : ইসি আলমগীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, কারও স্বাধীনভাবে ভোটে অংশ নেওয়ার যেমন অধিকার আছে, অংশ না নেওয়ারও অধিকার আছে। কোনো দল যদি ভোটে অংশ না নেয়, সেটা তাদের রাজনৈতিক ইচ্ছা, কৌশল। তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধও করতে পারে। তাতেও সমস্যা নেই। কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে বলতে হবে। তবে কোনো নাশকতা, উসকানি, বিশৃঙ্খলা করা যাবে না। এটা নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী অপরাধ।

আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন মো. আলমগীর।

নির্বাচন কমিশনার মো. আলমগীরনির্বাচন কমিশনার মো. আলমগীর

নির্বাচন কমিশনার বলেন, নাশকতা, উসকানি, বিশৃঙ্খলার মতো অপরাধমূলক কাজ যাতে কেউ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।

মো. আলমগীর বলেন, ভোটের মাঠের পরিবেশ ভালো আছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। ভোটারদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা আছে। কোথাও কোনো সমস্যা নেই। পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থার তথ্যমতে কোথাও এমন কোনো হুমকি নেই যে নির্বাচনে সমস্যা হতে পারে।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, দু-একটা ক্ষেত্রে সহিংসতার ঘটনা ঘটছে। তবে শান্তিশৃঙ্খলার সঙ্গে তুলনা করলে তা একেবারেই নগণ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন অত্যন্ত তৎপর আছেন। কেউ নাশকতার চেষ্টা করছে কি না, নাশকতা সংগঠিত করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে তাঁরা অত্যন্ত সজাগ। এসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। দু-একটি বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে, সেগুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে তারা মনে করেন না। বরং তাঁদের ধারণা, নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page