September 30, 2026, 7:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সকাল ১০টায় রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়। সভা শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘কোথাও যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে যেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করে, সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনারা আশ্বাস রাখুন, নির্বাচন সুন্দর হবে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সকলের প্রয়াসে নির্বাচন সুষ্ঠু হবে। আপনারাও (সাংবাদিকরা) কিন্তু স্বচ্ছতার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। আপনাদের চেষ্টায়, আমাদের চেষ্টায়, প্রার্থীদের চেষ্টায় এবং ভোটারদের চেষ্টায় নির্বাচনটা সফল হবেই।
সভায় আমরা সবাই এই আশাবাদ ব্যক্ত করেছি।’

সিইসি বলেন, ‘মতবিনিময়সভায় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। তারা আন্তরিক। কিছু সমস্যার কথা এসেছে।
আমরা শুনেছি। স্থানীয় প্রশাসন কথা বলেছে। সেই সমস্যাগুলো কিভাবে নিরসন করা যায়, সেই গাইডলাইন আমরা দিয়েছি। আশা করি, ওনারা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তাঁরা আন্তরিকভাবে চেষ্টা করবেন।’

এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রার্থীদের অনেকে নানা অভিযোগ তুলে ধরেছেন বলে তাঁরা জানিয়েছেন। সিইসি এসব বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page