November 4, 2026, 10:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

বাঙালির ঐতিহ্য প্রকাশে স্থাপত্যশিল্প কার্যকরী অবদান রাখে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাঙালি ঐতিহ্য ও ত্রিমাত্রিক উন্নয়ন দর্শন প্রকাশে স্থাপত্যশিল্প কার্যকরি অবদান রাখে।

তিনি বলেন, ‘শিকড়ের সাথে সম্পৃক্ত হয়ে স্থাপত্যে প্রোথিত থাকে অতীত ও ভবিষ্যতের চেতনা। নান্দনিকতা ও আধুনিকতার নতুন মাত্রা বিকাশেও স্থাপত্য কার্যকরি অবদান রাখে।’
প্রতিমন্ত্রী আজ ঢাকায় প্রথম আলো ভবনে “স্থপতি মাজহারুল ইসলামের জন্মশত বার্ষিকী : বাংলাদেশের উন্নয়ন চেতনা শিল্প ও সংস্কৃতি” শীর্ষক গোল টেবিল বৈঠকে দেয়া বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের ব্র্যান্ডিং-এ শিল্প-সংস্কৃতি-স্থাপত্য আনতে হবে। বাঙালির আত্মপরিচয়ের সাথে স্থাপত্য শিল্প যেমন জড়িত তেমন স্মার্ট বাংলাদেশেও সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপত্যশৈলী বিশেষ অবদান রাখবে। স্থপতি মাজহারুল ইসলামের স্থাপত্য কর্ম এখনও আধুনিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য স্থানীয় পরিবেশের সাথে সমন্বয় করেই নির্মাণ করা হয়েছে। ১৯৫৩ সালে নির্মাণ করা চারুকলা ইনস্টিটিউট এখনও আধুনিক ও পরিবেশবান্ধব ভবন। প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক আলোর সুষম ব্যবহার করে স্থপতি মাজহারুল ইসলামের নির্মিত ভবনগুলো পরিবেশবান্ধব হয়েছে। কিন্তু এখনকার ভবনগুলো কাঁচ আর ইট-পাথরের জঞ্জালে পরিণত হয়েছে। দেখার কেউ নাই। কোন না কোন স্থপতিই এগুলোর ডিজাইন করেছেন। স্থানীয় মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আধুনিকতার ছোঁয়া থাকতে হবে স্থাপত্যে-যা সময়োত্তীর্ণভাবে আধুনিক হবে।
প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি আদনান মোরশেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, ‘মাজহারুল ইসলাম ফাউন্ডেশন’-এর ভারপ্রাপ্ত সভাপতি স্থপতি অধ্যাপক সামসুল ওয়ারেস, নাট্যজন ও অভিনয় শিল্পী সারা যাকের, স্থপতি ও সংগীত শিল্পী লুভা নাহিদ চৌধুরী, ‘মাজহারুল ইসলাম ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক স্থপতি ইসতিয়াক জহির ও সাহিত্যিক-সাংবাদিক আনিসুল হক বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page