June 22, 2026, 6:39 pm
শিরোনামঃ
মাগুরায় সমাজসেবা অফিসারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ; তদন্তে মিলেনি অভিযোগের সত্যতা তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে হাসপাতালে নবজাতককে রেখে চলে গেলেন মানসিক ভারসাম্যহীন মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :বিজয় দিবসে সড়কের পাশে প্রসবব্যথায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। দুই পথচারী দেখতে পেয়ে তাকে নিয়ে যান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেদিন দুপুরে কন্যাশিশুর জন্ম দেন তিনি।

নবজাতক যখন চিকিৎসকের হাতে, তখন জোর করে হাসপাতাল ত্যাগ করেন প্রসূতি। হাসপাতালকর্মীরা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি।

চিকিৎসকরা মেয়েটির নাম রাখেন ‘মুক্তি’। মা না ফেরায় ‘মুক্তি’ পাঁচ দিন ধরে লালিতপালিত হচ্ছে হাসপাতালকর্মীদের তত্ত্বাবধানে। অন্য এক মা বুকের দুধ পান করাচ্ছেন তাকে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীরাও খাইয়ে যাচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, এরই মধ্যে কয়েকজন ব্যক্তি শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার একটি সভা ডাকা হয়েছে। সেখানে শিশুটির লালনপালনে সক্ষম সচ্ছল পরিবার বেছে নেওয়া হবে।

বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি বলেন, তাঁর এলাকার কয়েকজন শিশুটিকে দত্তক নিতে আগ্রহী। তাদের যাচাই করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন বলেন, প্রসবের ঘণ্টাখানেক পর মানসিক ভারসাম্যহীন ওই নারী পালিয়ে যান। বর্তমানে নবজাতক চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ আছে। আজ দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page