May 30, 2026, 3:18 pm
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে কানের দুল ছিনিয়ে নিয়ে ধরা পড়ায় গিলে ফেললো ছিনতাইকারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘রাজধানীর গুলিস্তানে এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলেছে হৃদয় (২৪) নামে এক যুবক। পরে এক্স-রেতে তার পেটে সেই দুল ধরা পড়ে। ছিনতাইয়ের সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে হৃদয়কে গণপিটুনি দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে ফুলবাড়িয়া সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে ঘটে এ ঘটনা। ভুক্তভোগী নারীর নাম সোনিয়া আক্তার (৩০)।

তিনি বলেন, ছেলেকে নিয়ে গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম। এসময় ওই ছিনতাইকারী আমার ডান কান থেকে দুলটি টান দিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে ধরে ফেলে। পরে ওই ছিনতাইকারী দুলটি গিলে ফেললে জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক মেডিকেলে নিয়ে যায়।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার বলেন, হৃদয় কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেয়ে গিলে ফেলে। পরে আমরা তাকে ঢামেক মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, এক্স-রেতে তার পেটে দুল দেখা যাচ্ছে। এখন চিকিৎসকের পরামর্শে দুলটি বের করার প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page