July 31, 2026, 9:29 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন সুষ্ঠু করতে জিরো টলারেন্স নীতি অবলম্বন : ইসি রাশেদা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন সুষ্ঠু করতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। আমাদের কাছে সব প্রার্থীই সমান। যিনি নির্বাচনী আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ভোটাররা কোনো বাধা ছাড়া কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আচরণবিধি ভাঙলে প্রার্থিতাও বাতিল করা হতে পারে। আবার যদি কেউ ভয় দেখান বা হুমকি-ধামকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু বলেন, আমার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে শুক্রবার শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তবে তার শাস্তির উপর অনেকটা নির্ভর করছে নৌকা প্রতীকের সমর্থকদের অপরাধ প্রবণতা। বিষয়টি ইসিকে জানিয়েছে।

সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট জাগো নিউজকে বলেন, আশা করছি নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের পরিবেশ করবে। সেই আস্থা রেখেই সমস্যার কথা জানিয়েছি৷

জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে জেলার প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page