September 30, 2026, 9:23 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কমিশনের প্রতি আস্থা আছে বলে জাপা নির্বাচনে অংশ নিচ্ছে : জি এম কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক, কিন্তু এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে বলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (২৩ ডিসেম্বর) নিজের নির্বাচনি এলাকা রংপুর-৩ (সদর উপজেলা ও সিটির আংশিক) আসনে প্রচারে এসে দলের কর্মীসভায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা থাকতে হয়, তা নাহলে ভালো নির্বাচন হয় না। তবে এটার ব্যবস্থা করার দায়িত্ব আমাদের হাতে ছিল না। জাতীয় পার্টি এখন কোনো দোটানার মধ্যে নেই। আশা ও আগ্রহ নিয়ে নির্বাচনে এসেছি।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টির রাজনীতি টিকিয়ে রাখার জন্য নির্বাচনে এসেছে। ভবিষ্যতে আমরা যদি মনে করি সেটা কার্যকর হচ্ছে না, আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না, তখন আমরা পার্টির ফোরামে পরবর্তী সিদ্ধান্ত নেব।

জাপা চেয়ারম্যান বলেন, আমরা পার্লামেন্টে থাকার জন্য নির্বাচন করছি। আমরা কোনো ভাগ-বাটোয়ারার নির্বাচন করছি না। এটা কোনো মহাজোট হচ্ছে না। বিভিন্ন দলের ধারণা তৈরি হয়েছে, আমরা জোট করেছি।

তিনি আরও বলেন, আমাদের প্রার্থীরা অনেকেই ভুল করছেন। এটা ইলেকশন কমিশনের দেখা উচিত ছিল। আমরা আগে মহাজোটে ছিলাম কিন্তু এখন আর নেই। এই নির্বাচন মহাজোটের নির্বাচন হচ্ছে না। আমরা আওয়ামী লীগের সঙ্গে সেই ধরনের কোনো চুক্তিও করিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page