September 30, 2026, 9:23 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আগামী ৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হবে : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আগামী ৭ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ শনিবার কুষ্টিয়া পিটিআই রোডস্থ এলাকায় সাধারণ মানুষের মাঝে গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, যারা নির্বাচন বন্ধ করার জন্য এবং বানচাল করার জন্য বহু চেষ্টা চালিয়েছিল, তারা ব্যর্থ হয়ে এবং হতাশা গ্রস্থ হয়ে বিভিন্ন প্রলাপ বকছে। জনগণ এখন নির্বাচনের উৎসব আনন্দে মেতে আছে এবং স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।

তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর করতে নৌকার প্রার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে দেশের উন্নয়ন চান নাকি দেশকে পেছনে ফেলতে চান। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান ও শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সূত্র: বাসস

 

আজকের বাংলা তারিখ



Our Like Page