July 31, 2026, 9:27 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

বিএনপি পূর্ব বাংলা-সর্বহারা পার্টির মতো গুপ্ত হত্যা করছে : জাহাঙ্গীর কবির নানক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বিএনপি স্বাধীনতা উত্তর বাংলাদেশের পূর্ব বাংলা-সর্বহারা পার্টির মতো গুপ্ত হত্যা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেছেন, বিএনপি তাদের রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের পূর্ব বাংলা সর্বহারা পার্টি যেভাবে গুপ্ত হত্যায় মজে গিয়েছিল, সে পথেই রয়েছে। উৎসবের নির্বাচনে বিএনপি বাধা সৃষ্টি করছে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও, তালতলা ও শ্যামলী এলাকায় নৌকার গণসংযোগ শুরু করার আগে গণমাধ্যমে এমন অভিযোগ করেন।

নানক শনিবার শেরে বাংলা নগরের ২৮ নং ওয়ার্ডে আগারগাঁও-তালতলার সরকারি কলোনির শতদল কমপ্লেক্স কোয়ার্টারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এসময় নানকের কর্মী ও সমর্থকরা অংশ নেন।

বিএনপির অসহযোগ আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কি না, এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ যখন নির্বাচনমুখী, তখন তারা নির্বাচনের বিপক্ষ শক্তি হয়ে দাঁড়িয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন-নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ভোট উৎসবে দেশের মানুষ অংশগ্রহণ করছে। বিএনপি-জামায়াত নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপণ্ণ করতে চায়।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page