October 8, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলো যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের রামপালে স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপারে স্বাক্ষর দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক যুবক। আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।

শুক্রবার (২২ ডিসেম্বর) নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ববার (২৪ ডিসেম্বর) আকতারুল ঢালী জানান, আমি কষ্টের সঙ্গে আনন্দিতও। সে আমার সংসারে থেকেও পরকীয়ায় লিপ্ত ছিল। এর আগেও সে চারবার ডিভোর্সের কাগজ আমাকে পাঠিয়ে ছিল। দুই সন্তানের দিকে তাকিয়ে সেই কাগজে আমি স্বাক্ষর করিনি। অনেকবার বুঝিয়ে তাকে সংসারে ফিরিয়েছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক সংসার টিকিয়ে রাখার সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু এবার সে পঞ্চমবারের মতো আমার কাছে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আমি তার নির্যাতন আর সহ্য করতে পারছি না। তাই ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি।

আকতারুল ঢালীর প্রতবেশী সানোয়ার সরদার জানান, আকতারুল ঢালীর দুই সন্তানের কথা মাথায় রেখে এর আগে চারবার তার স্ত্রীকে বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছিল।

জানা গেছে, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে পরিবারিকভাবে বিবাহ হয় আকতারুলের। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে নানা বিষয়ে মনমালিন্য হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। তাদের সংসারে আঁখি মনি (১১) মেয়ে ও আরিফুল ঢালী (৬) নামের একটি ছেলে সন্তান রয়েছে।

উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড জানান, ঘটনাটি শুনেছি এবং দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকে দেখেছি। আইনি প্রক্রিয়ায় তাদের ডিভোর্স হয়েছে। এখন আমাদের কিছু করার নেই। তবে দুটি সন্তান রেখে ডিভোর্সের বিষয়টি খুবই দুঃখজনক। আবার দুধ দিয়ে গোসল করাটা এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি করেছে।



Our Like Page