October 4, 2026, 5:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার খসড়ায় ভূমিমন্ত্রীর অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৩’র খসড়া অনুমোদন দিয়েছেন।
তিনি আজ রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’র বিধিমালা সম্পর্কে অবহিতকরণ’ শীর্ষক সভায় এই অনুমোদন দেন।
এ সময় ভূমি সচিব মো. খলিলুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দ্রুত প্রণয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’র খসড়া বিধিমালা আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর আইনের বিধিমালা কার্যকর হবে।



Our Like Page