July 31, 2026, 10:25 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোট দেয়া নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
আজ সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীর কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করার উদ্দেশ্য হলো কাউন্সিলররা নির্বাচিত জনপ্রতিনিধি। তারা জনগণের সেবায় নিয়োজিত থাকেন। আইন-শৃঙ্খলা বাহিনী তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানুষের আইনগত সেবা দিয়ে থাকে। কাউন্সিলরদের নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত কী ধরনের সমস্যা রয়েছে সে সকল সমস্যার কথা শুনেছি এবং তা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেছি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের কিছু রাজনৈতিক দলের নাশকতা ও অগ্নি-সন্ত্রাস পুলিশের সাথে তারাও জনগণকে সাথে নিয়ে কীভাবে প্রতিরোধ করতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে।
ডিএমপি কমিশনার আরো বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী তা যথাযথভাবে পালন করছে। মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে ও ভোট দিতে পারে তা নিশ্চিত করতে আমরা সকলে বদ্ধপরিকর।
তিনি বলেন, ভোট দেয়া গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। তাই যারা ভোট ঠেকাতে আসবে তাদের সেই অপতৎপরতা প্রতিহত করাও প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধি ও পুলিশ বাহিনীর সাংবিধানিক দায়িত্ব।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান,  অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান,  অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page