July 31, 2026, 10:27 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনকে কেন্দ্র করে তেমন কোন সংঘাত হয়নি : মাহবুব উল আলম হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তেমন কোন সংঘর্ষ, সংঘাত হয়নি। দু একটি ছোট ঘটনা যা ঘটছে তা সামাজিক বিরোধ থেকে।
আজ সোমবার সকালে কুষ্টিয়া-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উল আলম হানিফ শহরের পিটিআই রোডে নিজ বাস ভবনের সামনে থেকে নির্বাচন প্রচারনার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, নির্বাচন নিয়ে সংঘ্যাতের কথা বলার আগে বিএনপি যে সন্ত্রাসী দল হয়ে গেছে সেটা স্বীকার করতে হবে। তারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েই যাচ্ছে।
জাতীয় পার্টি (এরশাদ) গ্রুপের কুষ্টিয়া জেলা সভাপতি নাফিজ আহমেদ খান টিটোসহ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে গণসংযোগ শুরু করেন হানিফ। পরে তিনি কাঞ্চণপুর এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page