June 10, 2026, 12:31 am
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

বিএনপি একটি সন্ত্রাসী দল : তোফায়েল আহমেদ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনে দলের মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। এটা কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।

তোফায়েল আহমেদ আজ সোমবার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি পুলিশ পিটিয়ে হত্যা করেছে। চিফ জাস্টিসের বাসভবনে হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ অনেক উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশটাকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।

প্রবীন এই আওয়ামী লীগ নেতা বলেন, আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page