September 30, 2026, 12:19 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সারাদেশে ১০ হাজার ৩০০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবারের জাতীয় নির্বাচনে সারা দেশের ১০ হাজার ৩০০টিকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার ইসির দায়িত্বশীল সূত্রে বিষয়টি জানা গেছে। এবারের জাতীয় নির্বাচনে ৪২ হাজার ১৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
জানা গেছে, এবারের নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ৬ লাখ ৮৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। যার মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে ২ লাখ ১৫ হাজার সদস্য। আর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার।

সূত্রটি জানিয়েছে, দেশের প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫-১৭ সদস্যের একটি করে দল থাকবে। মেট্রোপলিটন এলাকার বাইরে সব সাধারণ ভোট কেন্দ্রে অস্ত্রধারী দুইজন পুলিশ, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী একজন আনসার, ১০ জন আনসার, লাঠি হাতে একজন বা দুইজন গ্রামপুলিশ সদস্যসহ ১৫-১৬ জনের একটি দল নিরাপত্তা দেবে। তবে প্রতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের ক্ষেত্রে (ঝুঁকিপূর্ণ কেন্দ্র) অস্ত্রসহ তিনজন পুলিশসহ ১৬-১৭ জনের একটি দল থাকবে।

মেট্রোপলিটন এলাকার ভেতরের ভোটকেন্দ্রে নিরাপত্তা দেবে ১৫ সদস্যের নিরাপত্তা দল। যার মধ্যে অস্ত্রধারী তিনজন পুলিশ সদস্য, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী আরেকজন আনসার এবং ১০ জন আনসার সদস্যের দল প্রতি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হলে ১৬ সদস্যের একটি নিরাপত্তা দল পাহারা দেবে এবং অস্ত্রধারী পুলিশ সদস্য সংখ্যা তিনজনের পরিবর্তে চারজন হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page