April 22, 2026, 11:28 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আচরণবিধি লঙ্ঘনে আওয়ামী লীগ প্রার্থী বাহার-শম্ভুকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কুমিল্লা-৬ আসনের আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা ও বরগুণা-১ আসনের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেয় নির্বাচন কমিশন। শুনানি শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এই তথ্য জানান ।
তিনি বলেন, ‘আজকে শুনানির প্রেক্ষিতে জাতীয় নির্বাচনী এলাকা ২৫৪ কুমিল্লা ৬ আসনের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকা ১০৯ বরগুনা ১ এর প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই উভয় প্রার্থীই জরিমানার টাকা ৩ দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে রিটার্নিং অফিসারকে জানাবেন এবং তিনি কমিশনকে অবহিত করবেন।’
অতিরিক্ত সচিব বলেন, ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার অর্থ রিটার্নিং কর্মকর্তার কাছে তিনদিনের মধ্যে পাঠাতে হবে। পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা তা ইসিকে অবহিত করবেন।
শুনানীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে এই দুই প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে তলব করে কমিশন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page