September 30, 2026, 11:16 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কেন্দ্রে ভোটার আনা প্রার্থীদের দায়িত্ব ; কমিশন ভোটার এনে দেবে না : ইসি রাশেদা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ ডিসেম্বর) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, নির্বাচনকে স্বচ্ছ, পরিচ্ছন্ন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তবে তা ইসির একার পক্ষে করা সম্ভব নয়। এজন্য সরকারের সব বিভাগকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সবার সহযোগিতায় একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তা দেশ-বিদেশে প্রশংসিত হবে।

তিনি আরও বলেন, ‌‘ভোটকেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। এটি কমিশনের কাজ নয়। কমিশনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্র নিশ্চিত করবে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন পরিচালনার অংশ না হয়েও আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে আপনাদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলামসহ অনেকে।

আজকের বাংলা তারিখ



Our Like Page