September 30, 2026, 2:45 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

বোমাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়র ছাত্রদল সভাপতি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল (৩২) ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে বোমাসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে নির্বাচন বিরোধী ৫০ হাজার লিফলেট, বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত বিভিন্ন দ্রব্য উদ্ধার করেছে ডিবি।
গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বুধবার মধ্যরাতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, আব্দুস সালাম আজাদ ও নজরুল ইসলাম খানের নির্দেশনা এবং নেতৃত্বে গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড ও নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছিল।
হারুন অর রশীদ বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টার্সে অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়।
ডিবি প্রধান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশে এসব লিফলেট ও গান পাউডার মজুত করেছিলেন তারা।
তিনি আরও বলেন, এসব গান পাউডার দিয়ে ২শ’টির বেশি ককটেল বানানো যেত। কেউ যেন ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিল লিফলেটে। তারা রাষ্ট্রবিরোধী, সংবিধান ও দেশবিরোধী কাজ করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page