September 30, 2026, 12:13 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভোট না দিয়ে পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে বিএনপি : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যেহেতু ভোট ছাড়াই পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে, তাই এখন আপনাদের (জনগণ) ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জ্ঞাত আছেন। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান এবং কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনে টানা তৃতীয়বারের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনিসুল হক। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি।

আনিসুল হক বলেন, যখন নির্বাচন হতো- তখন বিএনপি ও জামায়াত এলাকায় গিয়ে বলতো আপনারা আমাকে ভোট দেবেন? ভোট দিলে হাত তুলেন। তারা যে মাস্তান তাদের ভয়ে মানুষ হাত তুলতো। তারপর বলত আপনারা হাত তুলেছেন, আমি ভোট পেয়েছি, আপনাদের আর কেন্দ্রে যাওয়া লাগবে না। সেই জামানা চলে গেছে।

তিনি আরও বলেন, আমি আইনমন্ত্রী। সারাবিশ্বের ক্যামেরা ফিট করে রেখেছে আমার ওপরে। কোন মিয়া সাহেব নাকি বলেছেন, যত ভোট দিবে পুরস্কার পাবে। আমি কিন্তু এরকম কথা বলি নাই। লিখে দিয়েছে খবরে, আমি নাকি এ কথা বলেছি। সেজন্যই বললাম ক্যামেরাটা ধরা আছে আমার ওপরে। আপনারা সত্যিকারে যদি আমাকে ভালোবাসেন তাহলে ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে সারা বিশ্বকে দেখাবেন আমরা আমাদের সন্তান আনিসুল হককে ভালোবাসি।

আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান নান্নুর সভাপতিত্বে জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page