June 22, 2026, 11:13 am
শিরোনামঃ
তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু বিশ্ব ইজতেমা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুত করতে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন ঢাকা জেলার বিভিন্ন এলাকার শত শত মুসল্লি। এগিয়ে চলছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি।

আগামী ২ফেব্রুয়ারি শুরু হবে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথমপর্ব। এরপর ৪দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি শুরু হবে। ১১ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার শেষ পর্ব।

যাত্রাবাড়ি থেকে আসা মো.আফতাব হোসেন বলেন, আল্লাহর কাজ করতে এসে যত মেহনত হবে, ততই সওয়াব হবে। আল্লাহকে পেতে চাইলে একটু কষ্ট করতেই হবে, আর আল্লাহর জন্য কষ্ট করলে, আল্লাহ তায়ালা রাজি খুশি হয়ে যাবেন।

গতবারের মতো এবারও প্রথম পর্বে মাওলানা যোবায়ের অনুসারী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করছে। এরপর মাঝে চারদিন বিরতি দ্বিতীয় পর্বে মাওলানা সা’দের অনুসারীরা ইজতেমা আয়োজন করবে।

মাওলানা জোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, বিশ্বইজতেমা উপলক্ষে ময়দানের সকল কাজ শুরু হয়েছে। আগামী ২ফেব্রুয়ারি ইজতেমা শুরু।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলম বলেন, এবারও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এছাড়া ইজতেমা সফল করার লক্ষ্যে আমি নিজে ময়দানের খোঁজ খবর রাখছি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page