August 14, 2026, 7:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

লন্ডন থেকে ধরে এনে সন্ত্রাসের হুকুমদাতাকে সাজা দেওয়া হবে : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লন্ডন থেকে ধরে এনে সন্ত্রাসের হুকুমদাতাকে ধরে এনে বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘বিএনপি নেতাদের চক্রান্তের সমুচিত জবাব ৭ জানুয়ারি ভোটের মধ্য দিয়ে দেওয়া হবে।’

তারেকের মতো একজন লম্পটের নির্দেশে বিএনপি নেতারা কেন আগুন দিচ্ছে?- এই প্রশ্ন তুলে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মানুষ খুন করাই তাদের রাজনীতি। টাকা লুটপাট করে বিদেশে বসে মানুষ খুন করার নির্দেশ দিচ্ছে। বিএনপি দেশের উন্নয়ন করতে জানে না তারা শুধু মানুষ পোড়াতে জানে, তাদের কোনো মনুষ্যত্ব নেই।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে জাতীয় পতাকা নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় কৃতজ্ঞতা স্বীকার করে তিনি জানান, ছোট বোন শেখ রেহানা না থাকলে আমি দেশের জন্য উন্নয়ন করতে পারতাম না।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘খুনিদের আনার জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা তাদের ফিরিয়ে দিচ্ছে না। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাদের (দেশে) ফিরিয়ে এনে হত্যাকারীদের রায় কার্যকর করবো। যতো বাধাই আসুক।’

শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান যেমন খুনি, তার স্ত্রী খালেদা জিয়া, ছেলে তারেক রহমানও খুনি। তারা আমার বাবাসহ পরিবারকে হত্যার পর আমাকে ও আমার বোনকে এতিম করেছে। ২০০৪ সালে আমাকে হত্যার পরিকল্পনা করেছিল লন্ডনে থাকা তারেক।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page