July 31, 2026, 9:28 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ভোটের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠের নিরাপত্তা ও নির্বাচনী মালামাল কীভাবে কেন্দ্রে পৌঁছাচ্ছে এই বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধি দল।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচনী পর্যবেক্ষক দল আইআরআই ও এনডিআই-এর ৫ সদস্যের ইসির সঙ্গে বৈঠক হয় কমিশনের। বৈঠকে এ বিষয়ে জানতে চেয়েছে দুই প্রতিনিধি দল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত থাকা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর সদস্যরা হলেন-মিসেস নাতাশা রথচাইল্ড,  ইভো পেন্টচেভ, মারিয়াম তাবাতাদজে, ক্রিস্পিন কাহেরু এবং নিনাদ মারিনোভিক। তবে প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দলের কেউ গণমাধ্যমে কথা বলেননি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page