July 26, 2026, 1:42 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে পণ্যের দাম নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে খাদ্যপণ্যের দামে ভারসাম্য আনতে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

নিত্যপণ্যের বাজার নিয়ে চক্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকারও আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে, কোনো যেন অপচয় না করা হয়। মিতব্যয়ী হতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। মূল কথা হিসাব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন।

প্রধানমন্ত্রী বলেন, বাজার নিয়ে সব সময় চক্রান্ত হয়, সরকারকে বিপাকে ফেলার জন্য, সেই বিষয়টা সবার মাথায় রাখতে হবে।

বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এসময় নতুন সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণ এবং মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, একটা বৈরী পরিবেশ আছে আন্তর্জাতিকভাবে আবার দেশের অভ্যন্তরেও আছে, সেগুলো মোকাবিলা করেই আমাদের এগুতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। নির্বাচনী ইশতেহার অনুসারে আমাদের কী কী করণীয় আছে, সেটা সুনির্দিষ্টভাবে আমাদের কাজ করতে হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page