July 26, 2026, 2:01 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

সিলেট নগরীরকে হকার মুক্ত ঘোষণা দিলেন সিসিক মেয়রের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী একমাসের মধ্যে সিলেট নগরীর রাস্তাঘাটকে হকার মুক্ত করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

গতকাল মঙ্গলবার রাতে সিলেট মেট্টোপলিটন চেম্বারের হলরুমে বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি নির্বাচিত হওয়ায় তাকে চেম্বারের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র এ ঘোষনা দেন।
অনুষ্ঠানে সিসিক মেয়র বলেন, সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে হকারদের অবস্থান নিয়ে সমালোচনা চলছে। বিষয়টা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। হকার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা চলছে।
তিনি বলেন, বিষয়টির সাথে অনেক কিছু জড়িত। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। রাজপথে হকার থাকার কারণে প্রতিনিয়ত যানজটের কবলে পড়তে হচ্ছে নগরবাসীকে। মেয়র বলেন, ইনশাল্লাহ আগামী একমাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সিলেটের রাজপথ অবশ্যই হকার মুক্ত করতে এবং পরিচ্ছন্ন নগরী গড়তে যা যা করা প্রয়োজন, তার সবকিছু করা হবে। তিনি গ্রিন সিলেট, ক্লিন সিলেট গড়ার কাজে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সিলেট মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে ও সিলেট মেট্টোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এতে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সিলেটের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page