October 4, 2026, 10:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দেশের সর্বনিম্ন ৮ ডিগ্রি তাপমাত্রা দিনাজপুরে

অনলাইন সীমান্তবাণী  ডেস্ক :  দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

সম্প্রতি সরকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবু স্কুল খোলা রাখা হয়েছে। তীব্র শীতে স্কুলগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম বলে জানা গেছে।

দিনাজপুরের জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেলে স্কুল বন্ধ রাখার নির্দেশনা আমরা পেয়েছি। সকালের দিকে তাপমাত্রা কম থাকে। পরে বেড়ে যায়। তাই এখনও আমরা স্কুল বন্ধের নির্দেশ দিইনি। আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলবো। তারা যদি বলে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে, তবে আমরা স্কুল বন্ধ রাখবো।’

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে আজও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।



Our Like Page