July 10, 2026, 6:35 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

সরকারি স্থাপনা হবে পরিবেশবান্ধব প্রযুক্তিতে : পরিবেশমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপাদান ব্যবহার করে সরকারি স্থাপনা নির্মিত হবে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও কৃষি জমির মূল্যবান মাটির অপচয় বন্ধে সরকার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান শেখ রাসেল মাঠ সংলগ্ন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে এসব কথা বলেন তি‌নি।

এ সময় সাবের হোসেন বলেন, ‌‘সিটি করপোরেশন ও পৌরসভাসহ সরকারের নির্মাণ ও পূর্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরগুলোর নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অনুসরণ করে কাজ করবে।’

ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: ফোকাস বাংলা
ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: ফোকাস বাংলা

পরিবেশমন্ত্রী বলেন, ‘গোড়ান সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ফলে এলাকাবাসীর অনেক মৌলিক চাহিদা পূরণ হবে। এই কেন্দ্রে তারা বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এছাড়া এই কেন্দ্রটি এলাকার মানুষের জন্য একটি মিলনস্থল হিসেবেও কাজ করবে।’

এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন ঢাকা দক্ষিণের মেয়র তাপস
পরিবেশমন্ত্রীর পরামর্শে এলাকায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, ‘এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্র হবে পরিবেশবান্ধব, অগ্নি ও ভূমিকম্প সহনশীল। এখানে পার্কিং, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, পানির পাম্প, অগ্নি নির্বাপক রুম, কাউন্সিলর রুম, হেল্থ কেয়ার, টয়লেট (শৌচাগার), ব্যায়ামাগার, গোসলখানা, ভোজ হল, লিফটসহ আধুনিক সুযোগ সুবিধা থাকবে। পরিবেশমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পরামর্শ মতো এই এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী মো. মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ সিটির ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ২, ৩ ও ৪ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে পরিবেশমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র দুটি গাছের চারা রোপণ করেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page