July 26, 2026, 4:11 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে ইসির বৈঠকের উদ্যোগ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে জহুর হকার মার্কেটে গার্মেন্টসসহ ৩ টি দোকান আগুন ভস্মীভুত : দেড় কোটি টাকার ক্ষতি

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, শুরুতে জহুর হকার মার্কেটের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। সেখান থেকে আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন, চন্দনপুরা ফায়ার স্টেশন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, জহুর হকার্সের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি বলেন, ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হাজীর নূর সোবহান স্টোরের এক কর্মচারী বলেন, ‘তাদের এক থেকে দেড় কোটি টাকার কাপড় পুড়ে গেছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।’ তিনি বলেন আগুনে ঈদের জন্য আনা থ্রি পিস, পর্দা ও বেডশিটসহ নানান  কাপড় পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।প্রাথমিকভাবে আমরা জানতে পারি এসি থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে বেরিয়ে আসবে আগুনের সূত্রপাত।’

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page